Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চল

পুলিশ দম্পত্তির শিশুপুত্র পিক আপের চাকায় পিষ্ট

শোকে বাকরুদ্ধ মা-বাবা

মানিকছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পুলিশ দম্পতির শিশু পুত্র মো. রাফি (৮) পিক-আপের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। সন্তানকে হারিয়ে মা রুজি আক্তার ও বাবা সানোয়ার হোসেন( কনস্টেবল) বাকরুদ্ধ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার মাটিরাংগা উপজেলার বেলছড়ি স্কুল টিলার আবদুল গফুরের পুত্র মো. সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই এবং পুত্রবধু রুজি আক্তার কনসটেবল পদে মানিকছড়ি উপজেলায় সার্কেল অফিসে কর্মরত। সে সুবাদে সন্তানকে নিয়ে মানিকছড়ি পুরাতন উপজেলা এলাকায় ভাড়াবাসায় বসবাস।

 

১৩ মার্চ শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে পুলিশ দম্পতির সন্তান মো. রাফি(৮) পুরাতন উপজেলা সড়কে সাইকেল চালানোর অসর্তকতায় পুরাতন উপজেলা- গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল সড়কের সামনে পিক-আপের চাকায় পিষ্ট হয়! এতে শিশু রাফির সাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং রাফি গুরুতর আহত হয়। স্থানীয়রা রক্তাক্ত রাফিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন রাফিকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক পিক-আপ চট্টমেট্রো -ন -১২-০৫৫৮ জব্দ করলেও চালাক পলাতক।

 

শিশুপুত্র রাফির মৃত্যুর খবরে পুলিশ দম্পতির রুজি আক্তার ও সানোয়ার হোসেন বাকরুদ্ধ! মা রুজি আক্তার সন্তান হারিয়ে বার বার জ্ঞান হারিয়ে মূর্চা যাচ্ছিলেন।

 

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button