পাহাড়ে আধিপত্য বিস্তারে একজন নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
পাহাড়ে আধিপত্য বিস্তারে উপজাতীয় সন্ত্রাসী সংগঠনের একজনের মৃত্যু ও স্থানীয় এক মহিলা আহত হয়েছেন।
শনিবার ( ৭ মার্চ) দুপুরে উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ ( প্রসীত) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের আদিপত্য বিস্তারে পানছড়ি সদর ইউনিয়নের বরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলার পদ্মিনী পাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে। অপর ঘারে গুলিবিদ্ধ আহত স্থানীয় পথচারী গঙ্গারামপাড়ার বাসিন্দা সুজন ত্রিপুরার স্ত্রী সন্ধ্যা রানী ত্রিপুরা(২৫)।
ঘটনার খবর পেয়ে সেনা সহায়তায় থানা পুলিশ নিহত সংগ্রামের লাশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য সদর হাসপাতালে পঠানোর ব্যবস্থা করেছেন। আহত সন্ধ্যা রানীকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর পক্ষে অংগ্য মারমা এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, সন্তু গ্রুপ দীর্ঘ সময় ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। উপরন্তু তাদেরকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে তারা আজকের এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
তিনি অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য সদরে পাঠানো হয়েছে। এখনো কেউ বাদী হয় নাই । অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে।




