Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চল

পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলী নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি রঙ্গু মিয়ার ছেলে তুলা মিয়া (৩৫)-এর বলে জানা গেছে।

 

 

এলাকাবাসী জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তখন ঘরের মালিক তুলা মিয়া মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ৩ কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়ি, ঘরের আসবাবপত্র সহ নগদ প্রায় ৯৩ হাজার টাকা আগুনে পুড়ে যায়।

 

খবর পেয়ে পানছড়ি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

 

এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডার ও চুলা ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণব । ব্যবহারের আগে গ্যাস সিলিন্ডার ও রেগুলেটরের অবস্থা পরীক্ষা, রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা এবং ঝুঁকিপূর্ণ বা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button