Breakingকৃষিখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

 

১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুরে পানছড়ি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকালে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

 

 

এ সময় পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৪০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

 

বিতরণকালে অন্যান্যদের মাঝে উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাঙ্কর চাকমা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম খলিল জানান, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎসাহ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের ফসল উৎপাদন বাড়াতে এই উপকরণ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। যাতে তারা উৎপাদন ব্যয় কমিয়ে বেশি ফলন পেতে পারেন।

Related Articles

Back to top button