Breakingসারাদেশ

দোহারে হামলার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
দোহার উপজেলার আউলিয়াবাদ (মাঝি পাড়া) এলাকায় বিএনপি সমর্থক উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন রাজবংশী (মাস্টার)-এর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী জানান, তিনি ঢাকা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেন। গত ১২ তারিখ উপজেলা পর্যায়ের ভোট গণনা শেষে বাড়িতে ফিরে টেলিভিশনে অন্যান্য আসনের ফলাফল দেখছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার দুই মেয়ে ও পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার শুরু করেন।

 

ঘটনার পরপরই তিনি থানা পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের বিষয়টি জানান। পরে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

গ্রামবাসী দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। তবে হামলার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Related Articles

Back to top button