থানচিতে সাচিংপ্রু জেরী এমপি‘র মত বিনিময়

থানচি,বান্দরবান:
বান্দরবানের ৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেছেন, পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত করা ।
পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসন, পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজমের বিকাশ, অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধ, পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ এবং খাল-নদীর তীরবর্তী জুম চাষের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে সরকার জনকল্যাণমুখী ও সুপরিকল্পিত নানা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য এগোচ্ছে। পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের এসব উদ্যোগ সফল করতে জনগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, কারবারি সহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। হেডম্যান কারবারী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় কালে এসব কথা বলেন ।
বুধ ও বৃহস্পতিবার ০৬ ও ০৭ মে দুইদিনের সফরে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদের মিলনায়তনের সরকারী কর্মকর্তা,হেডম্যান কারবারী ও গন্যমান্যব্যক্তিদের নিয়ে এক মত বিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নের ১ কোটি ১৩ লাখ টাকার ব্যয়ে নব নির্মিত ওয়াক চাক্কু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন শুভ উদ্বোধন করেন।
এমপি সাচিংপ্রু জেরী আর ও বলেন,সাংগু নদীতে অনেকে ইলেক্ট্রিক শর্ট ও বিস্ফোরক করে মাছ শিকার করছে তা আর হবে না জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত পোনা অবমুক্তকরণসহ দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি , জেলেদের জীবিকা, জাতীয় মাছ অন্যান্য দেশীয় প্রজাতির প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সুরক্ষায় সবাইকে সচেতন ভূমিকা রাখা এবং পর্যটন সম্ভাবনাময় এই অঞ্চলে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার নৌভ্রমণ, প্রকৃতি নির্ভর পর্যটন, পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত করা । স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে গাইড, হোমস্টে ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামেলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হওযা । ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা, কৃষি উপকরণ প্রাপ্তি ও ভর্তুকি সুবিধা নিশ্চিতসহ এলাকার সার্বিক উন্নয়ন, চলমান সরকারি কার্যক্রম, স্থানীয় সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন সমন্বয়ের সকল শ্রেনির মানুষের সহযোগীতা আহবান জানান ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জেলা বিএনপি যুগ্নআহবাযক সাশৈপ্রু চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা খালেকুর জামান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনর রহমান, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, এলজিইডি ইঞ্জিনিয়ার মো: আবু হানিফ, মৎস্য চাষী প্রতিনিধি আবুল হাসেম প্রমূখ উপস্থিত ছিলেন। হেডম্যান কারবারী গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন।




