Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটি

চন্দ্রঘোনা থানা কেপিএম মিল পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

কাপ্তাই ,রাঙামাটি: 
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেন রাঙামাটি  জেলা প্রশাসক   নাজমা আশরাফী। রবিবার ( ৫ এপ্রিল)  সকালে  তিনি চন্দ্রঘোনা থানা পরিদর্শনের আগে থানা প্রবেশের রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন এবং চন্দ্রঘোনা থানার ঐতিহ্যের ফলক উন্মোচন  করেন।

 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন,কাপ্তাই উপজেলা  নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, রাজস্থলী সার্কেল এএসপি নুরুল আমিন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ, কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি থোয়াই অং মারমা,৩২১ নং রাইখালী  মৌজা’র হেডম্যান উসুই সুই চৌধুরী মিশুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চন্দ্রঘোনা থানা পরিদর্শন শেষে রাইখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক।

 

 

এদিকে একইদিন জেলা প্রশাসক নাজমা আশরাফী  কাপ্তাইয়ে চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কে পি এম ) এর গেস্ট হাউজে মিলের বিভাগীয়  কর্মকর্তাদের সাথে  মতবিনিময় সভা করেন। মত বিনিময় কালে এ সময়   কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কেপিএম এর  মহা ব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের প্রধান মইদুল ইসলাম,  মহা ব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী আবুল কাশেম রনি, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল সহ কেপিএম লিমিটেডের এর বিভিন্ন দপ্তরের  বিভাগীয় প্রধানগণ  উপস্থিত ছিলেন।

 

পরে জেলা প্রশাসক কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং কারখানার চলমান সমস্যা সহ নতুন কারখানায় স্থাপনে উদ্ধর্তন  কর্তৃপক্ষের সাথে  যোগাযোগে সার্বিক  সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Related Articles

Back to top button