খাগড়াছড়ির পানছড়িতে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া নির্বাচনী মতবিনিময় ও পথসভা করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে উপজেলার চৌধুরী পাড়া, কলোনী পাড়া , লোগাং, দমদম, মুসলিম নগর, জিয়ানগর ও ফাতেমা নগর এলাকায় এ পথসভা সমুহ অনুষ্ঠিত হয়।
দুপুরে চৌধুরী পাড়ায় কারবারী এসোসিয়েশনের সভাপতি হেম রঞ্জন চাকমা’র সভাপতিত্বে মতবিনিময় কালে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, “আপনাদের সঙ্গে বসা মানে পুরো গ্রামের মানুষের সঙ্গেই বসা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যা যা করা প্রয়োজন, তা আমরা সম্মিলিতভাবে করব। পাহাড়ি-বাঙালি বিভাজন সৃষ্টির সব অপচেষ্টা বন্ধ করে ঐক্য ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলবো।”
পথ সভা সমুহে ধানের শীষের প্রার্থী বলেন “আপনারা যদি ১২ তারিখ ধানের শীষের জন্য কষ্ট করেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের জন্য কষ্ট করবো। সামাজিক উন্নয়ন, যোগাযোগ উন্নয়ন করণ,পাহাড়ে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করন সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বদা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।”
পথসভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাবেক ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দিপ্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, উপজেলা যুবদলের আহবায়ক মো. আফসার সহ জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই খাগড়াছড়ি ২৯৮ আসনের নির্বাচনী মাঠ জমে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।



