খাগড়াছড়িতে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের জেলা সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সাধন কুমার চাকমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজা আইরীন, তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা এবং ত্রিনা চাকমা।
সভায় বক্তারা বলেন, পাহাড়ে টেকসই শান্তি, সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।




