খাগড়াছড়িতে ‘থ্রিএইচপি’র যাত্রা শুরু ও শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
শনিবার (৭ মার্চ ২০২৬) খাগড়াছড়ি সদরের জিরোমাইল এলাকায় “Helping Hands for Helpless People” (3HP) নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির মূলনীতি হলো— “শিক্ষিত করি, উন্নত করি ও ক্ষমতায়ন করি”।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবীদের উপস্থিতিতে সংগঠনটির যাত্রা শুরু হয়।
আত্মপ্রকাশ উপলক্ষে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, স্বাস্থ্য সচেতনতা এবং দুর্যোগকালীন সেবা প্রদান করাই এর ভবিষ্যৎ লক্ষ্য।
১৭ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পেয়েছেন: সভাপতি: ভদন্ত শ্রীমৎ শীলরক্ষিত ভিক্ষু,সাধারণ সম্পাদক: সুজন চাকমা,কোষাধ্যক্ষ: অনিমেষ চাকমা।
সংগঠনটি মূলত শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে কাজ করবে।




