Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে এইচডব্লিউএফ’র নারী সমাবেশ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

খাগড়াছড়ি প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে নারী সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের চেঙ্গী স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে আসা সহস্রাধিক নারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, সংগঠনের সদস্য রেশমি মারমা, জনপ্রতিনিধি অংক্রই মারমা ও সুদুঅং মারমা। বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, ভূমি বেদখল ও বিভিন্ন মানবাধিকার ইস্যু তুলে ধরে কার্যকর পদক্ষেপের দাবি জানান।তারা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

 

সমাবেশ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে আঞ্চলিক পরিষদে দুর্নীতির অভিযোগ তদন্ত, পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচার দাবি করা হয়।

 

সমাবেশে প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনাও করেন।

Related Articles

Back to top button