খাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চল

ক্রীড়াবিদদের পাশে জেলা পরিষদ, খাগড়াছড়িতে সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা জোরদারে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াবিদদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন সংগঠন ও ক্লাবের প্রতিনিধিদের মাঝে মোট ৮১ সেট ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহবুব আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

প্রধান অতিথি বলেন, খেলাধুলা ও সংস্কৃতি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনে ভূমিকা রাখে। ভবিষ্যতেও ক্রীড়াবিদদের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button