খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও ঢেউটিন বিতরণ

৩ বিজিবি’র জনকল্যাণমূলক কার্যক্রম

খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার পানছড়িতে পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন।

 

রবিবার (০৮ মার্চ ২০২৬) জন কল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের মাঝে ঈদ সামগ্রী, ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।

 

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিএসসি (সেবা) উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী তুলে দেন।বিজিবি সূত্রে জানা গেছে, লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার ২৮টি দুস্থ ও গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আবাসন সমস্যা সমাধানে ৩১টি পরিবারকে ঢেউটিন এবং ০১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে পড়াশোনার সুবিধার্থে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে লোগাং জোন থেকে পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসাকে ঢেউটিন ও প্রয়োজনীয় হ্যান্ডওয়াশ সামগ্রী দেওয়া হয়েছে।

 

একই দিনে সীমান্ত এলাকা ঘিলাতলীতে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম স্থানীয় শিশুদের ও সাধারণ মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

 

এ বিষয়ে লোগাং জোনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। স্থানীয়দের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button