Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চল

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বোয়ালখালী বাজারে রিজিয়ন কমান্ডারের পরিদর্শন

পুনর্বাসনে প্রশাসনের আশ্বাস

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

 

শুক্রবার (২৭ মার্চ- ২০২৬) সকালে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

 

 

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশার কথা শুনে গভীর সমবেদনা জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রদান করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

 

 

এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনিও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

 

উল্লেখ্য, গত ভোর রাতে (২৭ মার্চ) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে যায়, এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তা কামনা করেছেন।

Related Articles

Back to top button