Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে খাগড়াছড়িতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তি মূলক করতে খাগড়াছড়িতে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

“প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক এ সভা রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক তসলিমা আক্তার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

 

 

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য। পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে টেকসই পরিকল্পনা গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

মতবিনিময় সভায় খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার দুই শতাধিক প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। আলোচনায় তারা জানান, পার্বত্য অঞ্চলের বিভিন্ন মাতৃভাষায় পাঠ্যবই থাকলেও সেসব বই পড়ানোর জন্য প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি রয়েছে। পাশাপাশি দুর্গম এলাকার অনেক বিদ্যালয়ে বিদ্যুৎ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপনের দাবি জানান তারা।

 

 

সভাটি আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে সার্বিক সহযোগিতা করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

 

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষা বিশেষজ্ঞ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button